ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সালথায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন পলাতকসহ মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।


গ্রেপ্তারদের মধ্যে ৫ বছরের সাজাপ্রাপ্ত সঞ্জয় মণ্ডল, এক বছরের সাজাপ্রাপ্ত কুব্বাত আলী শিকদার এবং এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত মাসুদ ফকির রয়েছেন।এ ছাড়া নিয়মিত মামলার দুই আসামি ও সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত এসব আসামিকে বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑